সংবাদদাতা
চাঁদপুর পৌর এলাকার গুণরাজদী, বাগাদী ইউনিয়ন ও বালিয়া ইউনিয়নের জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে গেট নির্মাণের পাঁয়তারা চলছে।
জানা যায়, গুণরাজদীর ৪নং মহল্লাবাসী বাগাদী ও বালিয়া ইনিয়ন চলাচলের রাস্তার প্রবেশ মুখে মেরিন একাডেমির কাছে এ গেট নির্মাণ করা হচ্ছে। কিন্ত দেশ অ্যানার্জি বিদ্যুৎ প্ল্যান কর্তৃপক্ষ তাদের মূল বাউন্ডারির গেট থেকে প্রায় ১ কিলোমিটার সামনে এ গেট দেওয়ার পাঁয়তারা করছে।
জানা যায়, এ গেট নির্মাণ করা হলে কৃষকরা তাদের ফসল নিয়ে বাড়িতে যেতে পারবে না। দেশ অ্যানার্জি কতৃপক্ষ নিজেরা খামখেয়ালিপনা করে বিনা প্রয়োজনে এ গেট নির্মাণ করার প্রস্তুতি নেয়। তারা পুলিশ এনে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে গেট নির্মাণ কাজের প্রস্তুতি নেয়। এ রাস্তা দিয়ে চলাচলকারীরা ভয়ে কিছু বলতে সাহস পায়নি।
রাস্তাটি যে স্থান দিয়ে নির্মাণ করা হয়েছে ঐ স্থানের পাশ দিয়ে রয়েছে সরকারি খাল। কিন্তু সরকারি খালের পাশ দিয়ে রাস্তা করা হলেও ছোট একটা কালভার্টের মতো নির্মাণ করে। কিন্তু নদীর সাথে খালের সম্পর্ক নেই বললে চলে। এ রাস্তা দিয়ে বিভিন্ন বাড়ির লোকজন চলাচল করে থাকে। এমনকি কৃষকরা চরে আসা যাওয়া করে এবং ফসল নিয়ে বাড়িতে আসে। এভাবে গেট দিয়ে রাস্তা বন্ধ করা হলে কৃষক ও বিভিন্ন বাড়ির লোকজন আসা যাওয়া করতে পারবে না।
চাঁদপুর সেতু ও মেরিন একাডেমি নির্মাণ করার সময় অনেকের ক্ষতি হয়েছে। বর্তমানে দেশ অ্যানার্জি কর্তৃপক্ষের কারণেও ক্ষতি হচ্ছে বলে অনেকে জানান ।
কৃষক ও জনগণের চলাচলের বিষয় চিন্তা করে চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, চাঁদপুর মডেল থানা, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এ ব্যাপারে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছেন কৃষক ও বসবাসকারী পরিবাররা।
১১ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- গুণরাজদীতে রাস্তা বন্ধ করে গেট নির্মাণের চেষ্টা
