গুয়াখোলা ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠন

সভাপতি মাহবুবুর রহমান শাহিন, সম্পাদক শবে বরাত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গুয়াখোলা ক্রীড়া চক্রের ২০২১-২০২২ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মাহবুবুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক পদে হাজী শবে বরাত সরকারকে পুনরায় মনোনীত করা হয়েছে। গত শুক্রবার রাতে গুয়াখোলায় মাহবুবুর রহমান শাহিনের বাসভবনে সাধারণ সভায় কমিটি গঠন করা হয়। আসামি ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. শবে বরাত সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাছির চোকদার, জামাল বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন গাজী, কেএম শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ তুষার কান্তি দাস, ক্রীড়া সম্পাদক ওসমান গনি জনি, দপ্তর সম্পাদক আহসান হাবিব দিনার, সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ বাহার, আতাউর রহমান পারভেজ, রাজু, প্রিন্স, বর্ষা, মজিব, হিমেল, শাহারিয়া, অতুনু, দিনি, আল আমিন, কাঞ্চন প্রমুখ। সভার আগে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
৩০ নভেম্বর, ২০২০।