ঘাতক ছেলে আকবর হোসেন মামা বাড়ি থেকে আটক

শাহরাস্তিতে বাবাকে কুপিয়ে হত্যাকারী



নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির বাবাকে কুপিয়ে হত্যাকারী ঘাতক ছেলে আকবর হোসেন ওরফে এমরান হোসেন (৩৫) কে সুচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রামের (কাচারী বাড়ি) তার মামা বাড়ি থেকে আটক করেছে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান।
গত ১৯ জানুয়ারী পাষন্ড ঘাতক ছেলে আকবর হোসেন ওরফে এমরান হোসেন (৩৫) এর এলোপাতাড়ি কোপে পিতা ছেরাগ আলী (৬৫) ঘটনাস্থলে খুন ও মা ফুলমতি বেগম (৫৫) গুরুতর জখম আহত অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যর সাথে পাজ্ঞা লড়ছে। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতীনারায়নপুর গ্রামের বড়বাড়িতে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। ঐদিন তুচ্ছ ঘটনা নিয়ে নিহত বাবা ছেরাগ আলী, মা ফুলমতি বেগম ও ছেলে আকবর হোসেন সাথে ঝগড়া হয়। একপর্যায়ে আকবর ঘরে থাকা দা দিয়ে বাবা ছেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ছেরাগ আলী (৬৫) নিহত হন এবং মা ফুলমতি বেগম (৫৫) গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে আকবর হোসেন (৩৫) পালিয়ে যায়। ঘাতক আকবর হোসেন ২ সন্তানের জনক, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ঘাতক আকবর হোসেন একজন মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে সে মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসেছে। এ বিষয়ে নিহত ছেরাগ আলীর ছোট ছেলে মো. সোলয়মান বাদী হয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ১৪, তাং ১৯/০১/২০২০ইং।