সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হুমায়ুন প্রধানীয়ার আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া।
এসময় তিনি বলেন, চরভৈরবী ইউনিয়নের খেটের খাওয়া মানুষজনের কথা চিন্তা করে আমি হায়দারগঞ্জ নগর ক্লিনিকের মাধ্যমে আপনাদের ফ্রি চিকিৎসা সেবা দেয়ার জন্য ডাক্তারদের এনেছি। এ ডাক্তার কোন গ্রামের হাতুরে ডাক্তার না। এরা সবাই ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক। যেখানে ডাক্তার দেখাতে পাঁচশ’ টাকা কিংবা এক হাজার টাকা দিতে হতো। আপনারা এখানে একেবারেই বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হায়দারগঞ্জ নগর ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য দাদন প্রধানীয়া, নাজমা রহমান, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুন বেপারী, আলামিন ছৈয়াল ও কাশেম চকিদার।
২১ অক্টোবর, ২০২০।
