

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় হাইমচরবাসী নৌকা মার্কাকে বিজয়ী করবে
………নাছির উদ্দিন আহমেদ
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে নৌকা মার্কার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় হাইমচরবাসী নৌকা মার্কাকে বিজয়ী করবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামি ১৩ জানুয়ারি নির্বাচনে অবশ্যই নৌকা মার্কা বিজয়ী হবে। উন্নয়নের মার্কা নৌকা, নৌকা মার্কার সরকার ক্ষমতায় আছে বলেই মেঘনার ভাঙন প্রতিরোধ ব্যবস্থাগ্রহণসহ সারা দেশের মতো হাইমচর উপজেলায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করতে একটি অপশক্তি উঠে পড়ে লেগেছে। হাইমচরে নৌকা মার্কার ভোটের জোয়ার বইছে। আপনারা চেয়ারম্যান পদে নৌকা, ভাইস চেয়ারম্যান পদে মাইক ও হাস মার্কায় ভোট দিয়ে প্রমান করে দিবেন কোন অপশক্তি নৌকার বিজয়কে বাধাগ্রস্থ করতে পারে না।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় চরভৈরবী দক্ষিণ বগুলা সপ্রাবি সংলগ্ন মাঠে ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোস্তফা চৌকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা সালাউদ্দিন শিকদার, বিশিষ্ট শিল্পপতি ও ম্যাক্সন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
