স্টাফ রিপোর্টার
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগানে নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বশির আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, যার চক্ষু নাই সে বুঝে এর মর্ম কি। অতএব চোখের যতœ নেওয়া খুবই জরুরি। আজ চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে যারা চোখের চিকিৎসা নিতে এসেছেন তারা সবাই আমার বৃদ্ধ বাবা ও মায়ের মতো। এখানে যে সত্যিকারের চোখের সেবা পাওয়া যায় আজকের এই উপস্থিতি প্রমাণ করে।
তিনি বলেন, আমি যখন পিরোজপুরে চাকরি করেছি তখন এক সম্ভ্রান্ত পরিবারের বয়োস্ক বৃদ্ধকে দেখেছি। চোখে না দেখার কারণে তার কি কষ্ট হয় এজন্য চোখের চিকিৎসক যারা এখানে চিকিৎসা দিচ্ছেন। এ ধরনের ভালো কাজে জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা।
চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের চেয়ারম্যান মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিনের যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ মঞ্জু, সজিব আহমেদ ও বাগাদি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মনজুর আহমেদ মঞ্জু।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মায়ের মৃত্যুতে দোয়া পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
০৮ মে, ২০২৩।
