শাহ আলম খান
নারায়নগঞ্জ, চাঁদপুর ও বরিশাল জেলার নৌপথ পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় তিনি নৌপথে নারায়নগঞ্জ নদীবন্দর উপস্থিত হয়ে চাঁদপুরের লক্ষ্মীরচরের উদ্দেশে রওয়ানা হন। এরপর পর্যায়ক্রমে চাঁদপুর আলুর বাজার ফেরিঘাট, হাইমচর উপজেলার ইশানবালা, বরিশাল জেলার হিজলা-উলানিয়া-মিয়ারচর নৌপথ পরিদর্শন করেন।
সকাল ১০টায় তিনি আলুর বাজার ফেরিঘাটে প্রতিমন্ত্রী, পঙ্কজ দেবনাথ এমপি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত হলে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ফুলেল শুভেচ্ছা জানান। পরে কিছুটা সময় প্রতিমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের সাথে নৌপথ সম্পর্কে আলোচনা করেন।
এ সময় উপস্থিত বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক ওয়াকিল নোয়াজ, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আবদুল মতিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রকৌশল বিভাগ) রফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম-পরিচালক মাহমুদুল হাসান থান্ডাড, চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক প্রমুখ।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ জানান, তিন জেলার নৌপথ পরিদর্শনের পাশাপাশি প্রতীমন্ত্রী মূলত বরিশাল জেলার মিয়ারচর নামক স্থানটি দেখতে এসেছেন। কারণ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে লঞ্চচলাচল করতে মিয়ারচর অতিক্রম করতে হয়। সেখানে লঞ্চ চলাচলে সমস্যা হওয়ার কারণে বিকল্প নৌপথ অনুসন্ধানে প্রতিমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তাদের পরিদর্শনে আসা।
নৌপথ পরিদর্শন শেষে প্রতীমন্ত্রী দুপুর ২টায় হিজলা লঞ্চঘাটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৩টায় হিজলা থেকে নৌপথে কেবিন ক্রুজারযোগে নারায়গঞ্জের উদ্দেশে যাত্রা এবং বিকাল ৫টায় নারায়নগঞ্জ নদীবন্দর উপস্থিত হয়ে সড়কপথে ঢাকা যাওয়ার কথা রয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরসহ তিন জেলার নৌপথ পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
