কয়েদিদের পুনর্বাসন করার ধারা অব্যাহত রাখতে হবে
……জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ভবিষ্যতে আজীবন সদস্য করার জন্য ফি পুনঃনির্ধারণ করা যায়। নতুন করে আজীবন সদস্য বৃদ্ধি করে সমিতির সদস্য সংখ্যা বাড়াতে হবে। সভায় ২ জন কয়েদিকে পুনর্বাসনের জন্য একজনকে লন্ড্রি দোকান ও অন্য একজনকে একটি ভ্যান দেওয়া হবে। সমিতির মাধ্যমে কয়েদিদের পুনর্বাসন করার ধারা অব্যাহত রাখতে হবে।
চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল অফিসার মো. মনিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেল সুপার গোলাম দস্তগীর, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির কাজী শাহাদাত, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সোহেল রুশদী, তোফায়েল আহমেদ শেখ, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ, মো. সেলিম পাটওয়ারী, ওমর ফারুক ও সালাহউদ্দিনসহ অন্যরা। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৩ অক্টোবর, ২০২২।
