স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক সফরে চাঁদপুরে আগমন উপলক্ষে সভা অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সভাপতি মো. আলী হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে আমাদের স্বীকৃতি দেয়া হয়েছে কিন্তু পূর্ণ স্বীকৃতি পেতে হলে আরো এক বছর সময় লাগবে। সংগঠনকে শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে। আমরা যখন গাড়ি চালাতে পারবো না শেষ বয়সে যেন সহযোগিতা করা যায় সেদিকটি সংগঠনের মূল দায়িত্ব। চালকদের জন্য স্ট্যান্ড এলাকায় কোন বিশ্রামের জায়গা নেই।
আওয়ামী মটর চালক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকারের পরিচানায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মামুন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য নূরেই আলম এমদাদ, সিনিয়র সহ-সভাপতি শেখ মহসিন, আব্দুল গাফ্ফার, হাজি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মিঠু, থানা কমিটির সভাপতি জিয়া, মতলব দক্ষিণ সাধারণ সম্পাদক, আব্দুল হান্নান গাজী বাবু প্রমুখ।
৭ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে আওয়ামী মটর চালক লীগের সভা
