সন্ধ্যার পর কোন শিক্ষার্থী ঘরের বাইরে থাকতে পারবে না
…….ওসি মোহাম্মদ আব্দুর রশিদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ৪০ যুবককের মধ্যে ৩৮ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় দিয়েছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত রোববার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্ধ্যার পর যেসব কিশোর পড়ালেখা বাদ দিয়ে আড্ডারত ছিল তাদের ধরে থানায় নিয়ে আসা হয়। আর এ অভিযান চালানো হয়ে সম্প্রতি শহরতলীর ঢালীর ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক গুরুতর আহত হয় ও এ ঘটনায় পরে মামলা হয়। এছাড়া কিছুদিন ধরে কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রশাসনের নজরে আসে। এরই ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আটক কিশোরদের মধ্যে ৩৮ জনের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে থানায় আগে থেকে মামলা ও অভিযোগ থাকায় তাদের আটক রাখা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। কারণ যেসব শিক্ষার্থী সন্ধ্যার পর আড্ডারত, পেলেই তাদের আটক করা হবে। শিক্ষার্থীরা কোনোভাবেই সন্ধ্যার পর বাসার বাইরে থাকতে পারবে না।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে আসলে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন বিভিন্ন বয়সের কিশোর-যুবককে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটক কিশোরদের মধ্যে বেশ কয়েকজনকে তাদের অভিভাবক ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি দু’জনের বিরুদ্ধে থানায় আগে থেকে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে। সোমবার তাদের বিষয়ে আরো খোঁজ-খবর নিয়ে আদালতে সোপর্দ করা হবে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কিশোর গ্যাং দমন অভিযান অব্যাহত থাকবে।
০৮ জুন, ২০২১।
