চাঁদপুরে আরও ১৩৯ জনের করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় নতুন করে আরও ১৩৯ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪৬.৪৯%। জেলায় করোনা সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬,৬৯৪জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৫,২৭১জন। জেলায় মারা যায় ১৩৮জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১,২৮৫জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ২৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ১৩৯জন এবং নেগেটিভ ১৬০জন।
করোনা সনাক্ত হওয়া নতুন ১৩৯ জনের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৫৯ জন, হাজীগঞ্জ উপজেলায় ২১জন, মতলব দক্ষিণ উপজেলায় ২১ জন, শাহরাস্তি উপজেলায় ২০জন, কচুয়া উপজেলায় ৬জন, ফরিদগঞ্জ উপজেলায় ৫ জন, হাইমচর উপজেলায় ৫ জন ও মতলব উত্তর উপজেলায় ২জন।
জেলায় ৬,৬৯৪ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৩ হাজার ১শ’ ৩৬জন, ফরিদগঞ্জে ৭শ’ ১৮জন, শাহরাস্তিতে ৬শ’ ৮৫জন, হাজীগঞ্জে ৬শ’ ৭৮জন, মতলব দক্ষিণে ৫শ’ ৮৮জন, মতলব উত্তরে ৩শ’ ৪৯জন, হাইমচরে ৩শ’ ২জন এবং কচুয়ায় ২শ’ ৮৮জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৩৮জনের মধ্যে চাঁদপুর সদরে ৫২ জন, ফরিদগঞ্জে ২৩জন, হাজীগঞ্জে ২১জন, মতলব উত্তরে ১২জন, শাহরাস্তিতে ১২জন, মতলব দক্ষিণে ৮জন, কচুয়ায় ৭ জন এবং হাইমচরে ৩জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ২শ’ ১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৬ হাজার ৬শ’ ৯৪টি পজেটিভ এবং ২৮ হাজার ৫শ’ ৪১টি নেগেটিভ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩৮ জন।
তিনি আরো জানান, গতকাল বুধবার পর্যন্ত জেলায় আক্রান্ত ৬৬৯৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫,২৭১জন। চিকিৎসাধীন আছেন ১২শ’ ৮৫জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪,২২০জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪,১৪৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৭৭ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩০,০৩৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪,৩৫৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৬৭৮জন।
১৫ জুলাই, ২০২১।