চাঁদপুরে আরো ২২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ২২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ৩ জনের। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ২শ’ ৫৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৯৬ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, রোববার (৮ আগস্ট) ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২১টি পজেটিভ, বাকি ৩৮১টি নেগেটিভ। সনাক্তের হার ৩৬.৭১%।
নতুন আক্রান্তদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৪২ জন, হাজীগঞ্জ উপজেলায় ৩১ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২৯ জন, হাইমচর উপজেলায় ২১ জন, শাহরাস্তি উপজেলায় ১৭ জন এবং মতলব উত্তর উপজেলায় ৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন মৃতদের মধ্য- শাহরাস্তি উপজেলায় ২ জন ও হাইমচর উপজেলায় ১ জন।
জেলায় ১২ হাজার ২শ’ ৫৮ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৫ হাজার ১শ’ ৮৫জন, শাহরাস্তিতে ১ হাজার ৪শ’ ৩৮জন, ফরিদগঞ্জে ১ হাজার ৩শ’ ৬১জন, হাজীগঞ্জে ১ হাজার ২শ’ ২৬ জন, মতলব দক্ষিণে ১ হাজার ৮৩জন, মতলব উত্তরে ৬শ’ ৯৩ জন, হাইমচরে ৭শ’ ২জন এবং কচুয়ায় ৫শ’ ৭০ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৯৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৭৫জন, ফরিদগঞ্জে ২৯জন, হাজীগঞ্জে ২৫জন, শাহরাস্তিতে ২৭জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১২জন, কচুয়ায় ১০ জন এবং হাইমচরে ৫জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল রোববার জেলায় ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২২১ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৩৬.৭১%। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২শ’ ৫৮ জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
০৯ আগস্ট, ২০২১।