স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ২৭৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮শ’ ৩০জন। এরমধ্যে
মৃতের সংখ্যা ১৭৩ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, মঙ্গলবার (৩ আগস্ট) ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭৭টি পজেটিভ, বাকি ৪৬৯টি নেগেটিভ। সনাক্তের হার ৩৭.১%।
নতুন আক্রান্তদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৮৮ জন, শাহরাস্তি উপজেলায় ৫৫ জন, মতলব দক্ষিন উপজেলায় ৩৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৩৩ জন, হাজিগঞ্জ উপজেলায় ২৭ জন, হাইমচর উপজেলায় ২১ জন, মতলব উত্তর উপজেলায় ১৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
জেলায় ১০ হাজার ৮শ’ ৩০ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪ হাজার ৬শ’ ১২জন, শাহরাস্তিতে ১ হাজার ৩শ’ ৫৫ জন, ফরিদগঞ্জে ১ হাজার ২শ’ ৫০জন, হাজীগঞ্জে ১হাজার ৮৬জন, মতলব দক্ষিণে ৯শ’ ২০জন, মতলব উত্তরে ৫শ’ ৭২জন, হাইমচরে ৫শ’ ৬৭ জন এবং কচুয়ায় ৪শ’ ৪৮জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৭৩জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬৪জন, ফরিদগঞ্জে ২৭জন, হাজীগঞ্জে ২৫জন, শাহরাস্তিতে ২২জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১০জন, কচুয়ায় ৮ জন এবং হাইমচরে ৪জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল মঙ্গলবার জেলায় ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২৭৭ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৩৭.১%। জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৮শ’ ৩০ জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
০৩ আগস্ট, ২০২১।
