স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ৮১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮শ’ ৫৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪২ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১টি পজেটিভ, বাকি ১৯৮টি নেগেটিভ। সনাক্তের হার ২৯.০৩%।
নতুন আক্রান্তদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৫৩ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৫ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২ জন, হাইমচর উপজেলায় ৩ জন, শাহরাস্তি উপজেলায় ২ জন এবং কচুয়া উপজেলায় ১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
জেলায় ১৫ হাজার ৮শ’ ৫৬ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৬ হাজার ৮শ’ ৮৬জন, শাহরাস্তিতে ১ হাজার ৬শ’ ৮২ জন, ফরিদগঞ্জে ১ হাজার ৭শ’ ৫৬জন, হাজীগঞ্জে ১ হাজার ৫শ’ ৯৩ জন, মতলব দক্ষিণে ১ হাজার ২শ’ ৯৭ জন, মতলব উত্তরে ৯শ’ ২৬ জন, হাইমচরে ৮শ’ ৬৮জন এবং কচুয়ায় ৮শ’ ৭০ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ২৪২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৯৮জন, ফরিদগঞ্জে ৩৫জন, হাজীগঞ্জে ২৬জন, শাহরাস্তিতে ৩১জন, মতলব উত্তরে ১৪জন, মতলব দক্ষিণে ১৮জন, কচুয়ায় ১৩ জন এবং হাইমচরে ৭জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল সোমবার জেলায় ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৮১ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ২৯.০৩%। জেলায় আক্রান্ত ১৫ হাজার ৮শ’ ৫৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫হাজার ৯৫ জন। চিকিৎসাধীন আছেন ৫শ’ ৩৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯ হাজার ২শ’ ৪২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ২শ’ ১৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৬ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৬৬ হাজার ৭শ’ ৬১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ৬শ’ ৫৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ১শ’ ৩ জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
২৫ জানুয়ারি, ২০২২।
