রাষ্ট্রনেতাদের ইসলাম নিয়ে উস্কানী জনরোষ তৈরি করবে…….আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী কনফারেন্স ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রনেতাদের ইসলাম নিয়ে উস্কানীমূলক বক্তব্য জনরোষ তৈরি করবে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীণ মন্তব্যে ক্ষিপ্ত হয়ে আছে দেশের সকল মুসলমান। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম ছিলো, আছে এবং থাকবে। যে কারণে বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করছে। এটা নিয়ে বাড়াবাড়ি করা মানে অসাম্প্রদায়িকতাকে উস্কানী দেয়া।
কুমিল্লা ঘটনার পরবর্তী হাজীগঞ্জে পুলিশের অবস্থান প্রশ্নবিদ্ধ দাবি করে তিনি বলেন, পুলিশ টিয়ারশেল, কাঁদানে গ্যাস ও জল কামান না দিয়ে সরাসরি গুলি করা সম্পূর্ণ নীতি বিরোধী। সরকারকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রশাসন কোনভাবেই এর দায় এড়াতে পারে না।
তিনি আরো বলেন, প্রিয়নবীকে আল্লাহ সমগ্র জাতির রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাঁর আগমনদিন উপলক্ষে আমরা তাঁকে স্বাগতম জানিয়ে জশ্নে জুলুছ পালন করি। আর এটাকে যারা বিদ’আত বলে তারা মুসলমান নামের মুনাফিক। তারা রাসূলের দুষমন। তারা ইসলামের দুষমন।
কনফারেন্সে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সভাপতি ও ঘনিয়া সাঈদীয়া দরবার শরীরের সাহেবজাদা অধ্যাপক আল্লামা নজমুল হক আখন্দ নক্সবন্দী বলেন, রাসূলের আগমনকে যারা বেয়াদবীর উদ্দেশ্যে জন্ম বলে উপস্থাপন করবে তারাই প্রকৃত মোনাফেক।
কনফারেন্সে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজীর পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রিয় যুগ্ম সচিব ও ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীরের পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নক্সবন্দি। তিনি বলেন, সুন্নী জনতা যতোদিন থাকবে ততোদিন তারা মিলাদুন্নবী দ. পালন করবেই। রাসূলের আগমনে যেমনি কাফেররা খুশি হতে পারেনি তেমনি সালাফী-ওয়াহাবীরাও নবীর আগমনে বা মিলাদে খুশি হয় না। আর এজন্যই তারা মোনাফেক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ও চান্দ্রা দরবার শরীফের পীর ড. এসএম হুজ্জাতুল্লাহ নক্সবন্দি, সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. খাজা বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাও. মোহাম্মদ আলী নক্সবন্দী, আওলাদে রাসূল দ. সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, আল্লামা হাসানুর রহমান হোসাঈনী নক্সবন্দী, মাও. খাজা মো. জুবায়ের, সৈয়দ সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী, মাও. আনিসুর রহমান মজুমদার আল আবেদীসহ চাঁদপুর জেলার ৩৭টি দরবারের পীর-মাশায়েখ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও মোনাজাত শেষে সংক্ষিপ্ত পরিসরে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর, ২০২১।
