স্টাফ রিপোর্টার
ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও নাস্তিক বিপ্লব চন্দ্র শুভর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিলো। গতকাল শনিবার বিকেলে শহরের শপথ চত্বর এলাকায় নেতৃবৃন্দ জমায়েত হওয়ার সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় শহরের বিপণীবাগস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার কার্যালয় বিক্ষোভ সমাবেশ করার।
বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহ. জয়নাল আবেদীন। তিনি তার বক্তব্য রাখেন, ভোলায় তাওহীদি জনতার উপর হত্যাকাণ্ডের বিচার না হলে বিচারহীন হত্যাকাণ্ড চলতেই থাকবে। তাই দ্রুত নিরীহ মুসল্লিদের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে এবং তাওহীদি জনতার বিরুদ্ধে অজ্ঞাতনামা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা বলেন, পূর্ব নির্ধারিত কেন্দ্রিয় কর্মসূচী বাইতুল আমীন শপথ চত্বরে অনুষ্ঠিত হওয়ার অনুমতি দিয়েও শেষ পর্যন্ত প্রশাসন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দেওয়া এবং বিভিন্ন শাখা থেকে মিছিলসহ আগত দায়িত্বশীলদের হেনস্তা করা হয়েছে। এমনকি আমাদের জেলা অফিসেও অনেক দায়িত্বশীলকে ঢুকতে বাঁধা প্রদান করা হয়েছে। পুলিশের এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ মাও. নুরুল আমীন, আইম্মা পরিষদ জেলা সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ বিন্নুরী, জেলা জয়েন্ট সেক্রেটারি মাও. গাজী মুহাম্মাদ হানিফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক আলহাজ মামুনুর রশীদ বেলাল, সদর উপজেলা সভাপতি মাও. নুরুদ্দিন, শহর শাখা সভাপতি মুফতী আবু নাঈম তানভির, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারী মুহাম্মদ আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাও. হেলাল আহমাদ, সহ-সভাপতি এ কে মোখতার হোসাইন, সাধারণ সম্পাদক মাও. মাহদী হাসান, ইশাছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সেলিম হোসাইন প্রমুখ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
