চাঁদপুরে ইয়াবাসহ ২জন আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর মডেল থানার পুলিশ। আটকরা হচ্ছে- মতলব এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে মো. শরীফ হোসেন (৩০) ও চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের মৃত আমু গাজীর ছেলে মো. জুলহাস (৩৫)।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের স্বর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক মো. আবু হানিফ।
এদের মধ্যে মাদক ব্যবসায়ী শরীফ একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
৩০ নভেম্বর, ২০২০।