চাঁদপুরে ইয়াবাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি ভূঁইয়াসহ ৫ জনকে ইয়াবাসহ আটক করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) গভীর রাতে মাদ্রাসা রোড নৌ-থানার মেঘনা নদীতে বিআইডব্লিউটির পরিত্যক্ত টার্মিনাল থেকে ইয়াবা বিক্রি করার সময় তাদের আটক করে। নৌ-থানার ইনচার্জ এসআই জহিরুল হকের নেতৃত্বে এসআই ইলিয়াস অভিযান পরিচালনা করেন।
এ সময় মেহেদী হাসান রনি (৩৫) সহ তার সহযোগী জেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিস আনোয়ার হোসেন আকন (৪৮), শামসু রাড়ি (৩৬), সোবহান মাল (৩২) ও ছলেমান মোল্লা (৩৫) কে ইয়াবা বিক্রি ও সেবন সময় আটক করে।
নৌ-পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ অভিযান চালানোর কারণে মাদক বিক্রেতারা অভিনব কায়দায় মেঘনা নদীতে বিআইডব্লিউটির পরিত্যক্ত পন্টুনে প্রতিদিন অবস্থান করে সেখান থেকে ভাসমানভাবে ইয়াবা বিক্রি করে আসছে। এছাড়া মাদকসেবীরা সেই ভাসমান পন্টুনে দিয়ে নিরাপদে ইয়াবা সেবন করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গভীর রাতে নৌ পুলিশ অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
০৩ ডিসেম্বর, ২০২০।