
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর উদ্যমী নারী এসএমই মেলায় সাহিত্য মঞ্চের কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতা প্রহর অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কেন্দ্রিয় শহীদ মিনার পাদদেশে মেলার ৫ম দিনে এই কবিতা প্রহর অনুষ্ঠিত হয়।
সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের পরিচালনায় শুরুতেই বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়।
পরে একক আবৃত্তি করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রিন্স, প্রকাশনা সম্পাদক কবি আনিস আরমান, প্রচার সম্পাদক কবি নিঝুম খান, আবৃত্তি বিষয়ক সম্পাদক নবনীতা রায় চৌধুরী, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা লিমা, সমাজকল্যাণ সম্পাদক আল আমিন, নির্বাহী সদস্য নুরুন্নাহার নিশী, নার্গিস তন্বী, ইমরান শাকির, পিংকি ভূঁইয়া, সুচনা সাহা, কবি আশিক বিন রহিম ও কবি মাইনুল ইসলাম মানিক। কাব্যনৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্য সুমাইয়া।
আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যমী নারী এসএমই মেলা অভ্যর্থনা ও আপ্যায়ন কমিটির আহ্বায়ক মাহাবুর রহমান সেলিম, সদস্য সচিব ইকবাল হোসেন পাটওয়ারী, সাংবাদিক আব্দুস সালাম প্রমুখ।
