এশিয়ান টিভি স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ কথা তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে
………………. ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
‘সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
এশিয়ান টিভি চাঁদপুুুরের প্রতিনিধি খুরশিদ আলমের সভাপতিত্বে এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন সবার মন কেড়ে নিয়েছে কারণ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এশিয়ান টিভি এগিয়ে রয়েছে। নামের সাথে কাজেও যেন এশিয়ার সব খবর এশিয়ন টিভি প্রচার করা হয়। জনদুর্ভোগ সমস্যাজনিত নিউজগুলো বেশি বেশি প্রচার করায় আমাদের পেশাগত কাজ করতে অনেক সুবিধা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পদাক এএইচএম আহসান উল্ল্যাহ, সহ-সভাপতি রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, এনটিভি প্রতিনিধি হাবিব খান, একুশে টিভি’র প্রতিনিধি নেয়ামত হোসেন, মোহনা টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, একাত্তর টিভি’র প্রতিনিধি কাদের পলাশ, ইলশবাড়ি সম্পাদক এমএম কামাল।
এশিয়ান টিভি জন্মদিনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান আয়োজন করেন জেলা প্রতিনিধি খুরশিদ আলম। সহযোগিতায় ছিলেন টিভি প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিক ও জাহিদুল ইসলাম ভূঁইয়া।
