প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে এসএসসি ব্যাচ’৮৬-র বন্ধু কেএম ছিদ্দিকুর রহমান রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি ঢাকার বারডেম হাসপাতালে ডাক্তার দেখাতে সিরিয়ালে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
গতকাল রাত সাড়ে ৯টায় কল্যাণপুর ইউনিয়নের উত্তর দাসদী গ্রামে নিজ বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, কেএম ছিদ্দিকুর রহমান চাঁদপুর শহরের ষোলঘরে ‘পালকি কমিউনিটি’ সেন্টারসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন।
বন্ধু ছিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এসএসসি ব্যাচ’৮৬ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. গোফরান হোসেন এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনসহ জেলার বন্ধুরা।
০৮ নভেম্বর, ২০২১।
