চাঁদপুরে এসএসসি’৯৫ ব্যাচের বন্ধুদের আনন্দ ভ্রমণ

স্টাফ রিপোর্টার
‘আমরা বন্ধু ছিলাম, থাকবো, আছি। একটাই জীবন আয়……এক হয়ে বাঁচি’ এ শ্লোগানে চাঁদপুরে এসএসসি’৯৫ ব্যাচের বন্ধুদের দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। বন্ধু ও পরিবারের মিলন মেলায় আনন্দভ্রমণ পূনর্মিলনীতে রুপ নেয়। গত শুক্রবার এসএসসি’৯৫ ব্যাচের বন্ধুদের দিনব্যাপী আনন্দ ভ্রমন চাঁদপুর শহতলীর ফাইভ স্টার পার্কে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে।
দিনব্যাপী আনন্দভ্রমণে ছিলো সকাল ১০টায় বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরন, সকাল সাড়ে ১০টায় জলখাবার, সকাল সারে ১১টায় বাচ্চাদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দুপুরে মধ্যান্নভোজ, বিকেল ৩টায় গানের আসরে বন্ধুদের বিভিন্ন পারফরমেন্স এবং বাংলা গানের আসর, সন্ধ্যায় নারী বন্ধুদের বালিশ খেলা ও পুরুষ বন্ধুদের চেয়ার খেলা, রাত ৭টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র, স্পন্সর বন্ধুদের শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান ও সর্বশেষ কেক কাটা হয়।
দিনব্যাপী আনন্দভ্রমণের সফলতা পিছনে ছিলেন : অর্থ উপ-কমিটিতে ডা. রফিকুল হাসান ফয়সাল, মহীউদ্দিন হোসাঈন মাহি, এফ এম জুযেল ও মুকুল পাটওয়ারী। যোগাযোগ : মুকুল পাটওয়ারী, মাসুদ পাটওয়ারী, সেলিম পাটওয়ারী ও টুটুল। অভ্যর্থনা ও পুরস্কার : হোসাঈন জুয়েল, মারুফ, মহসীন পাটওয়ারী, মাহমুদ কবির, শহিদ মামুন, মহীউদ্দিন হোসাঈন মাহি। খাদ্য : ডা. রফিকুল হাসান ফয়সাল, এফ এম জুয়েল, উজ্জল, আমজাদ হোসেন সোহাগ, মুকুল পাটওয়ারী, মাসুদ পাটওয়ারী, সেলিম পাটওয়ারী, মাহবুবুর রহমান মুন্না, জাকির হোসেন, কার্তিক সরকার ও নেপাল সাহা। সাংস্কৃতিক : আফরিন জেসিকা, অ্যাড. বিশ্বজিত কর রানা, আলী আশ্রাফ বাবু, বর্ণা সাব্বির ও মাহফুজ। র‌্যাফেল ড্র : রোটা. মনির হোসন হিমেল, আফরিন জেসিকা, বর্না সাব্বির। মিডিয়া ও প্রচারের দায়িত্বে কে এম মাসুদ। সার্বিক তত্ত্বাবধানে সুফি সরোয়ার হোসেন কাঞ্চন, সোহেব রাসেল অনু, আমজাদ হোসেন সোহাগ প্রমুখ।
২৭ ডিসেম্বর, ২০২০।