চাঁদপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রস্তুতি সভা

সজীব খান
চাঁদপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও দাখিল পরীক্ষা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষার কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘেœ পরীক্ষা দিতে পারে সেজন্য পরীক্ষার কেন্দ্রের ব্যাঞ্চগুলোকে সঠিকভাবে রাখতে হবে। অনুপোযোগী ব্যাঞ্চগুলো সরিয়ে রাখতে হবে। পরীক্ষার আগেই কেন্দ্রের ওয়াশরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে। স্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে হবে।
জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চান্দ্রা কলেজের অধ্যক্ষ খন্দকার মুকবুল আহমেদ, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, কেন্দ্র সচিব, সহকারী সচিব, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

১৩ এপ্রিল, ২০২৩।