জেলায় মোট আক্রান্ত ৫৯০১, মৃত ১২৯ জন
স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫,৯০১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪০ জন, হাজীগঞ্জে ১৩ জন, কচুয়ায় ১৩ জন, শাহরাস্তিতে ৯ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাইমচরে ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন ও মতলব উত্তরে ৩ জন রয়েছেন। শনাক্তের হার ৩৯.১৬%। গতকাল সুষ্ঠু হয়েছেন ৫৫ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার (৭ জুলাই) জেলায় ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৯৪ জনের করোনা পজিটিভ। এর মধ্যে ১৪৬ নেগেটিভ।
জেলায় ৫,৯৯১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ২,৭৮৬ জন, ফরিদগঞ্জে ৬৫০ জন, হাজীগঞ্জে ৫৯০ জন, মতলব দক্ষিণে ৫২৬ জন, শাহরাস্তিতে ৫২৬ জন, মতলব উত্তরে ৩২৭ জন, হাইমচরে ২৮৫ জন এবং কচুয়ায় ২১১ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১২৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৪৯ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, মতলব উত্তরে ১১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব দক্ষিণে ৬ জন এবং হাইমচরে ৩ জন।
এ পর্যন্ত করোনা থেকে সুষ্ঠু হয়েছেন ৫,০১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৬১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০ জন এবং হোম আইসোলেশনে রয়েছে ৭৪১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫৪৬জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল বুধবার জেলায় ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৯৪ জনের করোনা পজিটিভ। দেশে যে জেলাগুলো করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর তার একটি। এ জেলায় আক্রান্তের হার ৩৯.১৬%। এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই চাঁদপুর ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম বলে জানান সিভিল সার্জন।
০৮ জুলাই, ২০২১।
