চাঁদপুরে করোনায় আরো ৪০ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে আরো ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জেলার ১২৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৪০ জন পজেটিভ, আর নেগেটিভ রিপোর্ট আসে ৮৪ জনের।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ’ ২২ জন। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৭৯১ জন। আর মারা গেছেন ৬৭ জন।

চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, শুক্রবার জেলায় রিপোর্ট ১২৪ জনের মধ্যে ৪০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, মতলব দক্ষিণে ৬ জন, ফরিদগঞ্জে ৫ জন, শাহরাস্তিতে ৪ জন, হাইমচরে ৪ জন এবং হাজীগঞ্জে ১ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫শ’ ৪৩, ফরিদগঞ্জে ১শ’ ৭১, মতলব দক্ষিণে ১শ’ ৬৫, শাহরাস্তি ১শ’ ৪৫, হাজীগঞ্জে ১শ’ ৩৫, হাইমচরে ১শ’ ১০, মতলব উত্তরে ৯৩ এবং কচুয়া ৫৯ জন।

এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৭ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, হাজীগঞ্জে ১৬, ফরিদগঞ্জে ৯, মতলব উত্তরে ৮, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

১৭ জুলাই, ২০২০।