চাঁদপুরে কারেন্ট জাল, ইলিশসহ ৩ জেলে আটক

স্টাফ রিপোর্টার
ইলিশ রক্ষায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ৫০ কেজি ইলিশসহ ৩ অসাধু জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা হইতে রাত সাড়ে ১০টায় পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এবং ফিসারির যৌথ অভিযান চালাকালীন মেঘনা, বহরিয়া এলাকা থেকে ৫ হাজার মিটার জাল এবং ৩ জন অসাধু জেলেকে আটক করা হয়।
আটকরা হলো- বহরিয়া এলাকার বিল্লাল রহমান, নতুন বাজার মধ্য ইচলীর দুলাল মিজি ও একই এলাকার খোরশেদ বেপারী। পরে নির্বাহী মেজিস্ট্রেট আজিজ্জুনাহার কোস্টগার্ড স্টেশনের নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম ওহিদুজ্জামানের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আউটপোস্ট চরজালিয়া (রায়পুর) মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে ফিসারির সমন্বয়ে মাস্টারঘাট, হিজলা, কাটাখালি, সাজু মোল্লার হাট এবং এর পার্শ্ববর্তী এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্টারঘাট এবং হিজলার মাঝামাঝি এলাকয় নদীতে পাতানো অবস্থায় ৪০ হাজর মিটার কারেন্টজাল এবং প্রায় ৫০ কেজি সমমানের মা ইলিশ উদ্ধার করা হয়। কোস্টগার্ড চরজালিয়া (রায়পুর) কর্মকর্তা মতিন পিও (মেড) এবং উপজেলা মৎস কর্মকর্তা কফিল উদ্দিনের উপস্থিতিতে কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং সবার উপস্থিতিতে উদ্ধারকৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
১৮ অক্টোবর, ২০২০।