সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল বিক্রির জন্য মজুদ রাখায় চাঁদপুর শহরের পুরাণবাজার দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এসব তথ্য নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের পুরাণবাজার এলাকায় যোগীপট্টি তিনটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। দুই জন কারেন্ট জাল ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সর্বাত্মক সহযোগিতায় করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যবৃন্দ।
১২ জুলাই, ২০২০।

