মানিক দাস
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব শেষে দ্বিপাবলির শ্যামা মায়ের কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার অমাবশ্যা তিথি দু’দিনে হওয়ায় ভক্তরা নিশি রাতে এ শ্যামা মায়ের পূজায় ব্রত হয়েছে। চাঁদপুর শহরের হিন্দু সম্প্রদায়ের ভক্তরা তাদের বাসা বাড়ি এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করে আলোকিত করে তুলে। তাছাড়া শহরের কালিবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, মজুমদার বাড়ি, মিনার্ভা মেচ, প্রতাপ সাহা রোড, পুরান বাজার হরিসভা মন্দির, দাস পাড়া, বারোয়ারি মন্দির, নিতাইগঞ্জসহ অধিকাংশ দুর্গাপূজা অনুষ্ঠিত মন্দিরে এ শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত ভক্তরা মন্দির গুলোতে ঘুরে ঘুরে আনন্দ করেছে। বুধবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দিরে ও গোপাল জিউর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের অনেক ভক্তই দীপাবলির পূজায় মিলিত হয়েছিল। পূজা শেষে গত বৃহস্পতিবার কালীবাড়ি মন্দিরে অন্নকোট অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পুরাণবাজার রামঠাকুর দোল প্রাঙ্গনেও অন্নকোট অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহেরশ্বরি মন্দিরে দীপাবলির কালি পূজায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে। তারা তাদের নিয়ত মানত মনোবাসনা পূর্ণের লক্ষ্যে পূজায় ব্রত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ তাদের মানতের জন্য পাঠা বলি দিয়ে কালি মায়ের তরে উৎসর্গ করেছে। অনেক ভক্ত দশ মহাবিদ্যা পিঠস্থানে প্রদীপ প্রজ্জলন করেছে। পূজাকে ঘিরে মেহেরেশ্বরি মন্দির এলাকায় বসেছে মাসব্যাপী মেলা।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে কালীপূজা অনুষ্ঠিত
