চাঁদপুরে কুটির ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান কর্মসূচীর প্রশিক্ষণের উদ্বোধন

 

সজীব খান
চাঁদপুরে এটুআই কর্তৃক ‘কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানে সিএমএসএমই শিক্ষাণবিশ কর্মসূচীর মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম ও লগবই বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা কো-অর্ডিনেটর মো. তানভীর হোসেন এবং প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে এই শিক্ষানবিশ প্রশিক্ষণে ৬টি ট্রেডে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ৬ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। ট্রেডসমূহঃ কম্পিউটার অফারেশন, বøক বাটিক, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং, বিউটিশিয়ান, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং।
১৬ সেপ্টেম্বর, ২০২১।