শাহ্ আলম খান
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ৬ মামলায় ১২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালাত। গত শুক্রবার (৯ জুলাই) সকালে শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ির মোড়, পাল বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সকালে মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্যাফে ঝিল রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাসহ ৬টি মামলায় মোট ১২ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পালবাজার এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে সবাইকে সচেতন করা হয়।
তিনি আরো জানান, গত কয়েকদিন যাবত চাঁদপুরে আবারও করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। এরই প্রেক্ষিতে আবারো ব্যাপকভাবে মোবাইল কোর্ট চলমান থাকবে।
১১ জুলাই, ২০২১।
