চাঁদপুরে ক্রাউন সিমেন্ট এবং মোশারফ ট্রেডার্সের মতবিনিময় ও ফেমিলি ডে

একমাত্র ক্রাউন্ট সিমেন্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে
……… মো. আলমগীর কবির

dav



স্টাফ রিপোর্টার
‘মোশারফর ভাইয়ের হৃদয়ের স্পন্দন ক্রাউন সিমেন্ট ব্যাবসায়ী ভাই ও ভাবিদের প্রাণের বন্ধন’ এ শ্লোগানে ক্রাউন সিমেন্ট এবং মোশারফ ট্রেডার্সের মতবিনিময় ও ফেমিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার শিশু পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমআই সিমেন্ট ফ্যাক্টরীর ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিশ্রম ছাড়া কোন সুফল আসবে না। একজন সফল স্বামীর পেছনে একজন স্ত্রীর ভূমিকা অনেক। শুধু ব্যবসা করলেই হবে না। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যেতে হবে। জিপিএইচ’র মাধ্যেম বাংলাদেশ উঁচু পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ক্রাউন্ট সিমেন্ট একমাত্র সিমেন্ট, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশে ক্রাউন সিমেন্টের অন্যতম সেরা ডিলার আলহাজ মোশারফ হোসেন। তার বলিষ্ট নেতৃত্ব ও কর্মদক্ষতায় চাঁদপুরে ক্রাউন সিমেন্ট অনেক এগিয়ে। আপনারা সৎ ভাবে পরিশ্রম করে যান সাফল্য আসবেই।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাত এক্সক্লুসিভ ডিলার আলহাজ মো. মোশারফ হোসাইন।
নাইমা মোশারফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমআই সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তালুকদার, জিপিএইচ ইস্পাতের হেড অব ট্রেড সেলস মো. মামুন কবির।
বিশিষ্ট উপস্থাপক ইউনুছ উল্যাহর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হেড অব মার্কেটিং এন্ড সেলস সিনিয়র জিএম শৈবাল সাহা। রিটেইলারদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হাজী ও মাসুদ মিজি।
মতবিনিময় সভা শেষে ২০১৯-২০ সালের ক্রাউন সিমেন্ট সেরা বিক্রেতা টপ-২০ ও ২০১৮-১৯ সেরা ১০ জন বিক্রেতাকে মঞ্চ ডেকে পুরুস্কৃত করা হয়। এছাড়া বিজয়ের মাসে বিজয়ী ও হিরো অব দ্যা হিরো ব্যবসায়ীদেরকে পুরস্কৃত করা হয়। সবশেষে চাঁদপুর, ঢাকা ও কলকাতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।