স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর জেলাস্থ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পরিচালনায় মতবিময় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, জেলা পরিষদের সদস্য মো. মকবুল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুন অর রশীদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামি ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করতে কাজ করবেন। আমরা যদি ভালভাবে কাজ করি তাহলে চাঁদপুর পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা এসোসিয়েশনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে পারবো।
৭ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়
