চাঁদপুরে জাতীয় পার্টির মিলাদ ও দোয়া

হুসাইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীতে

স্টাফ রিপোর্টার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা জাতীয় পার্টি। বুধবার (১৪ জুলাই) বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাও. নিজামুল হক।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও শহর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, শাহাজাহান মাতাব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, জেলা যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফা নিজুম পাটওয়ারী, পৌর যুব সংহতির আহ্বায়ক দ্বীন ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, যুগ্ম-আহ্বায়ক সেলিম শেখ, সদস্য হাফেজ ঢালী, পৌর ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. সেন্তু বেপারী, সহ-সভাপতি সাগর মিয়া, সাধারন সম্পকদক সিরু ছৈয়াল, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিজি, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিজি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হোসেন মিজি, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক শাহাজাহান গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালু, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দারোগা (অব.) মুনসুর আলী আখন্দ, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মো. রশীদ গাজী, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মোল্লা, সহ-সভাপতি ডাক্তার জাহাঙ্গীর, জাপা নেতা আল আমিন মিয়াসহ জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

১৫ জুলাই, ২০২১।