স্টাফ রিপোর্টার
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেছেন, সড়কের সিগনাল সম্পর্কে মোটামুটি সবাই জানে, কিন্তু তা ঠিকমত মানা হয় না। এছাড়া সড়কে অটো বা সিএনজি চালানো বা থামানোর মধ্যে কোন শৃঙ্খলা নেই। এ ব্যাপারে কেউ আমরা ঠিকমত কাজ করছি না। সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করলে সড়কপথে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি পরামর্শ হিসেবে বলেন, শহরে কয়টি সিএনজি চালিত অটোরিকশা চলবে তা নির্ধারণ করা দরকার। যেসব অটোরিকশাগুলোকে লাইসেন্স দেয়া হয় সেগুলোকে অন্য কালার বা রঙ করে দেয়া দরকার। যাতে করে অবৈধ সিএনজি চালিত অটোরিকশাগুলোকে চিহ্নিত করা যায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, বিআরটিএ’র সহকারী পরিচালক আনোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট এফএএম সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই’র সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মাইনুদ্দিন রাসেল প্রমুখ।
সভার আগে ডকুমেন্টারি উপস্থাপন করেন বিআরটিএ’র ইন্সপেক্টর মো. জিয়াউদ্দিন।
২৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জাতীয় সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
Post navigation
