চাঁদপুরে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৮) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সোমবার রাতে শহরের নতুন বাজার মোড় থেকে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসমাইল হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসেন। মো. জাহাঙ্গীর আলম হাজীগঞ্জের ইছাপুর প্রধানিয়া বাড়ির মৃত লুতফর রহমানের ছেলে।
জানা যায়, মো. জাহাঙ্গীর আলম চাঁদপুর জেলা জামায়েত ইসলামের সাংগঠনিক সম্পাদক। সে শহরের উকিলপাড়ায় বাসা নিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। নাশকতার মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

০৮ ফেব্রুয়ারি, ২০২৩।