স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ েসভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ
সুপার জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব কর্মকর্তাদের বিগত দিনের মতো দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন।
সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দীনের পরিচালনায় মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
সভায় পেশাগত দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখায় কর্মকর্তাদের মূল্যায়ন করা হয়। এতে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত পরপর ৪ বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
এছাড়া চাঁদপুর সদর মডেল থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শন (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনের জন্য পুরস্কৃত হলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শন (ইন্টেলিজন্স) এনামুল হক চৌধুরী। বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত হলেন এসআই রাশেদুদজ্জামান ও এএসআই মো. শহীদুল্লাহ।
১৮ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
