চাঁদপুরে জেলা প্রশাসকের কাছে আশার কম্বল হস্তান্তর

স্টাফ রিপোর্টার
আশা চাঁদপুর জেলার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে কম্বল প্রদান করা হয়। রোববার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের কাছে ৩৪০ পিস কম্বল হস্তান্তর করেন আশা চাঁদপুর জেলা ব্যাবস্থাপক মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. বশিরুল ইসলাম, চাঁদপুর সদর ব্রাঞ্চ ম্যানেজার আরশাদ আলী, ষোলঘর ব্রাঞ্চ ম্যানেজার বিল্লাল হোসেন, চাঁদপুর জেলা সিও মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
২১ ডিসেম্বর, ২০২০।