চাঁদপুরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

শাহ্ আলম খান
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ২৫০টি শীতবস্ত্র (কম্বল) চাঁদপুর শহরের ৩টি স্থানে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়, বাসস্ট্যান্ড ও মিশন রোড এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এসময় এনডিসি মো. মেহেদী হাসান মানিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন ও ইমরান মাহমুদ ডালিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. মেহেদী হাসান মানিক বলেন, সারাদেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে শহরের ৩টি স্থানে রিকশা চালক, দিনমজুর ও বেদে পল্লীতে অবস্থানরত দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এভাবে আরো কয়েকদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
৩০ ডিসেম্বর, ২০২০।