চাঁদপুরে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

সুবিধাবঞ্চিতদের কথা প্রধানমন্ত্রী সবসময়ই চিন্তা করেন
………অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ষষ্ঠবারের মত অসহায়, দুস্থ ও কর্মহীন ৫শ’ পরিবারের মাঝে ৭ কেজি করে চাল (ত্রাণ) বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ৩ হাজার পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ অসহায় মানুষের হাতে তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ যে ত্রাণ সামগ্রী পাচ্ছেন তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী সবসময় আপনাদের কথা চিন্তা করেন। কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী এবং জনগণের কোন অংশ সুবিধাবঞ্চিত অবস্থায় আছে, কষ্টে আছে, তাদেরই বিবেচনা করেন প্রধানমন্ত্রী। কোন কিছুই তাঁর দৃষ্টি এড়ায় না। তিনি আপনাদের কথা চিন্তা করেছেন, ভেবেছেন এবং ত্রাণ পৌঁছে দেয়ার জন্যে আমাদের দায়িত্ব দিয়েছেন।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
ত্রাণ প্রাপ্তদের মধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের হটলাইনে ও অসহায় লোকদের মধ্যে ৮৩ জন এবং হরিজন সম্প্রদায়ের ৪১৭ জনসহ মোট ৫শ’ জন।

২৯ এপ্রিল, ২০২১।