চাঁদপুরে জেল হত্যা দিবসে আ.লীগের বিভিন্ন কর্মসূচি পালন

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে
……………. নাছির উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
জেল হত্যা দিবসে চাঁদপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (৩ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, জাতীয় চার নেতাসহ জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সব সময় স্মরণ করবো। তাদের আদর্শকে লালন করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবো। অসাম্প্রদায়িকভাবে সবাই একসাথে বসবাস করবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ আবারও সেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়াজী, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিণয় ভূষন মজুমদার, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর ররহমান ভূঁইয়া কালু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহম্মদ।
এছাড়া জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানন। এর আগে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতার আজীবন রাজনৈতিক সহচর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী, এএইচএম কামারুজ্জামানকে এই দিনে জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। মানবতা বোধের চরম নির্মমতা ও নিষ্ঠুর সাক্ষী হচ্ছে ৩ নভেম্বরের জেলহত্যা দিবস। বাংলার জনগণ মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এম. মুনসুর আলী, খাদ্য ও ত্রাণমন্ত্রী এএইচএম কামারুজ্জামানকে আজীবন স্মরণ করবে। সেই থেকে ৩ নভেম্বর দিনটি বাঙালি জাতির জীবনে একটি কলংকময় দিন।

০৪ নভেম্বর, ২০২১।