স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসে চাঁদপুর জেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হাট-বাজারে লোক সমাগম রোধ করতে নিত্যপণ্যের দোকান ছাড়া তরকারি, মাছ ও মাংসের দোকানগুলো খোলা মাঠে নেয়া হয়েছে। কিন্তু চাঁদপুর শহরে টিসিবি বড় ট্রাকযোগে ন্যায্যমূল্যে রমজান উপলক্ষে পণ্য বিক্রি শুরু করেছে। তাতে কোনো সামাজিক দূরত্ব মানাই হচ্ছে না। এমন দৃশ্য চোখে পরেছে গতকাল বুধবার (২২ এপ্রিল) শহরের প্রধান ডাকঘরের সামনে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বে কেনাকাটা করতে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসনের এই চেষ্টা করে যাচ্ছে।
কিন্তু চাঁদপুরে সামাজিক দূরত্ব না মেনে লোক সমাগম করে শত শত ক্রেতা লাইনে দাঁড়িয়ে একের ওপর অন্যে হুমড়ি খেয়ে অনেকটা টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে দেখা যাচ্ছে। এতে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা করেছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন থেকে বলা হলেও টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতাদের মধ্যে ৩ ইঞ্চিও দূরত্ব মানতে দেখা যায়নি।
ডিলার মোস্তফা মিয়া জানান, আমরা কি করবো। মানুষ পারছে তো ট্রাক থেকে মালামাল লুট করে নিয়ে যায়। আমরা ৯৪০ টাকা প্যাকেজে ৫ লিটার তেল (পুষ্টি), ৫ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি ডাল ও ১ কেজি খেজুর বিক্রি করছি।
২২ এপ্রিল, ২০২০।
