স্টাফ রিপোর্টার
গত সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা’র পক্ষ থেকে চাঁদপুর জেলার বিভিন্ন পূজামন্ডপে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করে। শারদীয় শুভেচ্ছা উপহার গ্রহণ করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সুপারের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সার্কেল ও সব থানার অফিসার ইনচার্জরা বিভিন্ন পূজামন্ডপে শারদীয় উপহার বিতরণ করেন। বিতরণকে কেন্দ্র করে পূজা কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে ধন্যবাদ জ্ঞাপনসহ ভূয়সী প্রশংসা করেন।
শুভেচ্ছা উপহার বিতরণকালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও শারদীয় দুর্গা পূজা উদযাপনের নেতৃবৃন্দসহ স¤প্রীতি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৫ অক্টোবর, ২০২৩।
