চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা অডিটরিয়াম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটালের কারণে আজ স্মার্ট যুগে দেশ পরিণত হয়েছে। ২০০৯ সাথে প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল যুগে পদার্পণের উদ্বোধন করেন। সে থেকে এখন পুরো ডিজিটাল সেবা চালু হয়েছে। এক সময় ডিজিটাল যুগ নিয়ে মানুষ মশকারা করতো, এখন তা পুরো বাস্তবে রুপান্তর হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া কোন কিছুই সম্ভব হচ্ছেন। ডিজিটালাইজেশনের কারণে সর্বত্র ইন্টারনেট চালু রয়েছে। এক সময় মেনুয়েল দিয়ে কাজ চলতো। এখন সে কাজ মেশিন দিয়ে করা হচ্ছে। এর ফলে যে কোন কাজ অল্প সময়ে অনেক কাজ করতে পারছে, সময় বাঁচছে, টাকা বাঁচছে। ডিজিটালের কারণেই সর্বক্ষেত্রে দক্ষ মানুষ তৌরি হচ্ছে, বিশ্বের সর্বক্ষেত্র মানুষ নিজের দক্ষতাকে বিকশিত করছে। ডিজিটাল যুগ এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপান্তর হয়েছে। ২০৪১ সালের মধ্য প্রধানমন্ত্রীর ডিজিটালের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করতে হবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না। টেকনিক্যাল বিষয়ে শিক্ষার্থীদের বেশি উৎসাহ করতে হবে। অনেক শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্স পাস করেও সঠিকভাবে অনেক কিছুর তথ্য জানে না। এ ধরনের লেখাপড়া করে কোন লাভ নেই। সঠিকভাবে শিক্ষা অর্জন করতে না পারলে ডিজিটাল মেলার লাভ হবে না। আমাদের সবাইকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে। বিগত দুই বছর করোনার কারণে ডিজিটাল মেলা হয়নি, এখন থেকে আবার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মো. মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।

১০ নভেম্বর, ২০২২।