ডিজিটাল সেন্টারের সুবিধা তৃণমূলের মানুষ পাচ্ছে
………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
সজীব খান
চাঁদপুরে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সেবা ডিজিটাল সেন্টারে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের মানুষ আজ ডিজিটাল সেবা পাচ্ছে। ডিজিটাল সেন্টারের সুবিধা তৃণমূলের মানুষ পাচ্ছে।
তিনি আরো বলেন, সাড়ে ৪ হাজারের মত ডিজিটাল সেন্টার রয়েছে। ডিজিটাল সেন্টারের কারণে উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। তাদের আয়-রোজগার হচ্ছে। নাগরিকদের সেবা বাড়ছে। উদ্যোক্তা সৃষ্টি মানে সারা জীবন এক স্থানে থাকা নয়। ডিজিটাল সেন্টারে মাধ্যমে কাজ শিখে নিজেকে বিকশিত করতে হবে। আর নিজেকে বিকশিত করতে হলে নতুন কর্মস্থান যেতে হবে। সবার মন মানষিকতা পরিবর্তন করতে হবে। এখানে কাজ শিখে নিজেকে বিকশিত করতে হবে।
তিনি বলেন, ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারের গ্রাম হবে শহর, তা বাস্তবায়ন হচ্ছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামে বসে পাসপোর্টের আবেদনসহ সব নাগরিক সেবা পাওয়া যাচ্ছে। তৃণমূলের মানুষের সব সেবায় পাশে থাকছে ডিজিটাল সেন্টার।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (আইসিটি) এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
১৮ নভেম্বর, ২০২১।
