চাঁদপুরে দু’দিন করোনায় আক্রান্ত ২২৭

মৃত্যু ১৩২ জনের

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গত দু’দিন শতাধিক ব্যক্তি করোনাভাইরাস সনাক্ত হয়েছে। গত শনিবার ও রোববার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৭ জন। এতে জেলায় করোনা সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬,২৭৬জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে।
জেলায় গত দু’দিনে ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২২৭ জন পজেটিভ। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১০২ জন, শাহরাস্তি উপজেলায় ৩৯জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৬জন, কচুয়া উপজেলায় ৭জন, হাইমচর উপজেলায় ৪জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩জন ও মতলব উত্তর উপজেলায় ২জন ও রায়পুর লক্ষীপুরে ৪ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার চাঁদপুর জেলায় (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১১০ জন পজেটিভ।
আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ৭জন, শাহরাস্তি উপজেলায় ৪জন, কচুয়া উপজেলায় ১জন, মতলব উত্তর উপজেলায় ১জন, মতলব দক্ষিণ উপজেলায় ১ জন।
অপরদিকে গত শনিবার চাঁদপুর জেলায় (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ২২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১১৬ জন পজেটিভ।
আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৯ জন, শাহরাস্তি উপজেলায় ৩৫জন, ফরিদগঞ্জ উপজেলায় ১০ জন, হাজীগঞ্জ উপজেলায় ৯জন, কচুয়া উপজেলায় ৬জন, হাইমচর উপজেলায় ৪জন, মতলব দক্ষিণ উপজেলায় ২জন ও মতলব উত্তর উপজেলায় ১জন।
এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রিপোর্ট ৬২৭৬টি, নেগেটিভ রিপোর্ট ২৮০৭০টি। রোগীর সংখ্যা ৬২৭৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২৯৬৪জন, হাইমচর ২৯১জন, মতলব উত্তর ৩৩৭জন, মতলব দক্ষিণ ৫৪২জন, ফরিদগঞ্জ ৬৮৩জন, হাজীগঞ্জ ৬১৮জন, কচুয়া ২২৩জন ও শাহরাস্তি উপজেলায় ৬১৮জন।
এছাড়া ঢাকা হতে আগত ৪জন, লক্ষ্মীপুর থেকে আগত ২জন, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৩০জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১জন ও নারায়নগঞ্জ থেকে আগত ১জন।
জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫,১২৯জন। রোববার সুস্থ হয়েছেন ২৯জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৯, মতলব দক্ষিণে ২, ফরিদগঞ্জ ৪, হাজীগঞ্জ ২, শাহরাস্তি ৮ ও হাইমচরে ৪ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩২জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫১জন, ফরিদগঞ্জ ২৩জন, হাজীগঞ্জ ২১জন, শাহরাস্তি ৯জন, কচুয়া ৭জন, মতলব উত্তর ১২জন, মতলব দক্ষিণ ৬জন ও হাইমচরে ৩জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, করোনায় এ পর্যন্ত জেলায় চিকিৎসাধীন রোগী ১,০১৫জন। এর মধ্যে হাসপাতালে ৫৮জন এবং হোম আইসোলেশনে ৯৫৭জন। এ পর্যন্ত আইসোলেশনে রোগী সংখ্যা ৪,০৯৭জন। আইসোলেশন থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪,০১২জন।
বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৮৫জন। এরমধ্যে কোভিড ৫৮জন এবং নন কোভিড ২৭জন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ২৮৩৬৫জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত ব্যাক্তির সংখ্যা ২৩৭৯১জন এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ৪৫৭৪জন।
তিনি আরো বলেন, দেশে যে জেলাগুলো করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর তার একটি। এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক ও রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম বলে জানান সিভিল সার্জন।

১২ জুলাই, ২০২১।