চাঁদপুরে নবাগত পুলিশ সুপারকে সস্ত্রীক বরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে সস্ত্রীক জেলা পুলিশের পক্ষ থেকে বরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে তিনি চাঁদপুর এলে সার্কিট হাউজে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী মো. আবদুর রহীম।
এ সময় জেলা পুলিশের সব উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নবাগত পুলিশ সুপার চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় জেলা পুলিশের সব উর্ধ্বতন কর্মকর্তা ও সব ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে পুলিশ সুপার তাঁর কার্যালয়ের সভা কক্ষে চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় জেলার সিনিয়র সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁর কর্ম-পরিকল্পনার কথা বলেন পুলিশ সুপার।
এর আগে দুপুরে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলার নবাগত সভানেত্রী ডা. আফসানা শর্মীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। চাঁদপুর সার্কিট হাউজে তাকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
উল্লেখ্য, পুলিশের নিয়মানুযায়ী যিনি পুলিশ সুপার হিসেবে জেলায় যোগদান করেন তাঁর স্ত্রী পুনাকের সভানেত্রী হিসেবে মনোনীত হন। সে আলোকে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদের স্ত্রী ডা. আফসানা শর্মী পুনাকের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পুনাক একটি সমাজকল্যাণ ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান।
২৩ মার্চ, ২০২১।