চাঁদপুরে নবী স্টোর মালিকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ!

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বস্ত্র ব্যবসায়ী নবী স্টোরের স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম (৭৫) এর বিরুদ্ধে এক যুবককে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। বলাৎকারের শিকার যুবক এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি ঘটে গত বুধবার (১০ মার্চ) রাতে।
বলাৎকারের শিকার ঐ যুবকের নাম মো. রাশেদ পাটওয়ারী। সে ভোলা জেলার চরফ্যশন উপজেলার মেঘবাসন ইউনিয়নের মুড়াবাদ গ্রামের কৃষক কালু পাটওয়ারীর ছেলে। সে গত ১ মার্চ ফারুকুল ইসলামকে ব্যক্তিগত দেখভাল ও বাসার কাজের সহায়তার জন্য চাকরিতে যোগদান করে।
রাশেদ জানান, কাজে যোগদানের পর প্রথম দু’দিন তাকে দিয়ে শরীর ম্যাসেজ করান ফারুকুল ইসলাম। পরে তাকে অনৈতিক কাজের জন্য চাপ দেন ফারুকুল। এজন্য তাকে শারীরিকভাবে নির্যাতনও করেন ফারুকুল।
গত বুধবার যুবকের সাথে বলাৎকারের ঘটনা ঘটিয়ে ফারুকুল ইসলাম নিজকে বাঁচানোর জন্য অসুস্থতার অজুহাত দেখিয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শন মো. আবুল কালাম ফারুকুলের গুয়াখোলার বাসায় গিয়ে ঘটনাস্থলে তদন্ত করেন এবং হাসপাতালেও গিয়েও ফারুকুলের সাথে কথা বলেন।
স্থানীয়রা জানান, নবী স্টোরের মালিক ফারুকুল ইসলামের বিরুদ্ধে এমন আরো অনেক অভিযোগ রয়েছে। ২ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর আরো বেপরোয়া হয়ে পরেন তিনি। প্রায় সময়ই তিনি বিভিন্নজনকে বলাৎকারের জন্য কুপ্রস্তাব দিতেন বলে স্থানীয়রা দাবি করেন। এছাড়া তিনি শহরের একটি মসজিদের মুয়াজ্জিনসহ তার দোকানের কর্মচারীদের বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
যুবকের অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল কালাম জানান, বলাৎকার ঘটনায় থানায় অভিযোগটি করার পর ফারুকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাসার ঘটনাস্থলে তদন্ত করেছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে বলে তিন জানান। বর্তমানে ফারুকুল অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি থাকায় ব্যাপকভাবে তদন্ত করার সম্ভব হয়নি।
১৫ মার্চ, ২০২১।