মো. সাইফুল ইসলাম
জাটকা রক্ষায় অভয়াশ্রম চলাকালে চাঁদপুর নৌ পুলিশ মেঘনায় অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করে। এসময় ১শ’ কেজি জাটকা ও
১লাখ মিজার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর পুরান বাজার রওনা গোয়াল, রাজরাজেশ্বর, লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের নেতৃত্বে শিক্ষানবিশ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মেশকাতুল ইসলাম, রিক্তা খাতুন ও রেশমা চাঁদপুর নৌ থানায় মোবাইল কোট বসিয়ে সাজা প্রদান করা হয়। অপ্রাপ্তদের ৬ জনকে মোচলেকা রেখে পরিবারের জিম্মায় দেয়া হয়। ২৩ জন জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ জন জেলেকে এক বছরের কারাদণ্ড ও একহাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া অপ্রাপ্তবয়স্ক জেলেরা হলোঃ আবুল কালাম (১৩), সজিব বেপারী (১৬), মিলন গাজী (১৬), জুম্মন গাজী (১৪), সুমন দেওয়ান (১৩), আমির হোসেন (১৩)।
উভয়দণ্ডে দণ্ডিত ব্যাক্তি হলোঃ সোহেল বকাউল (৩৫)।
১ বছরের দণ্ডপ্রাপ্ত জেলেরা হলোঃ মমিন আলী গাজী (৩২), মনির হোসেন সরকার (৩৫), নিজাম তপাদার (৪৫), জাকির সিকদার (৪০), আলাউদ্দিন (৪০), আবুল হোনেন বেপারী (২৬), আবু বকর বেপারী (৩৮), ইমান হোসেন (২০), কাইয়ুম (৩৫), জহিরুল ইসলাম (২০), হান্নান জমাদার (৩৫), খোকন দেওয়ান (৫৫), রহমত আলী (১৬), বিল্লাল হোসেন (২৯), আবুল বকাউল (১৯), ইমন (১৮), হানিফ (২১), ইসমাইল বেপারী (২০), আজিজ সরকার (৩৫), বিল্লাল হোসেন (৩৩), মাহফুজ প্রধান (১৮), সাত্তার (২০) ও দেলোয়ার হোসেন (২০)।
২৩ মার্চ, ২০২১।
