শাহ আলম খান
ÔTourism and Rural DevelopmentÕ
এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুপ অ্যাপের মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর শহর ইলিশ ও নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা রয়েছে। আর এই শহরকে পর্যটন শিল্পে গড়ে তুলতে নদীকেন্দ্রিক পর্যটনের উপর গুরুত্ব দিতে হবে। চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড ছাড়াও অনেক জায়গা রয়েছে যা দেখার মত। আর চাঁদপুরের মানুষ সেসব জায়গাতে ঘুরতেও যায়। তাই আমরা পর্যটন নিয়ে চাঁদপুরে অনেক কিছু করতে চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি বিএম হান্নান, কবি ও সাহিত্যিক ডা. পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, মহিলা কলেজের অধ্যক্ষে প্রতিনিধি, পর্যটন দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ওমর ফারুক, সদস্য মো. জাহিদুল হক মিলন প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, ইমরান মাহমুদ ডালিম ও মঞ্জুরুল মোর্শেদ।
জুপ অ্যাপে আলোচনা শেষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনলাইনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রাথমিক স্তরের রচনা প্রতিযোগিতায় ১ম আরিশা আদ্রিয়ান সোহা (৫ম শ্রেণি), ২য় ফাহিমা আফফান খান (৫ম শ্রেণি) ৩য় নাজিয়া সুলতানা নিশু (৫ম শ্রেণি)। মাধ্যমিক স্তরে ১ম মাইনুল ইসলাম তানিম (১০ম শ্রেণি), ২য় মিথীলা মজুমদার (১০ম শ্রেণি), ৩য় সানজিদা আক্তার (৯ম শ্রেণি)। উচ্চ মাধ্যমিক স্তরে ১ম নাইমা আক্তার মুন্নী (দ্বাদশ শ্রেণি,) ২য় অন্তরা দাস (একাদশ শ্রেণি), ৩য় নাজমা সুলতানা (একাদশ শ্রেণি)। মাধ্যমিক স্তরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম তাসনিম জামান (৯ম শ্রেণি), ২য় ফারিজা আলম (১০ম শ্রেণি), যৌথভাবে ৩য় স্থান আশরাফুল আলম ইসতি (৮ম শ্রেণি) ও আব্দুললাহ আল মাবরুর (৭ম শ্রেণি)।
২৮ সেপ্টেম্বর, ২০২০।
