স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মে) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, উপজেলা নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
২০ মে, ২০২৪।
